শেয়ার করুন

|

নাগরিক কণ্ঠ

ঈদে ভেদাভেদ ভুলে অসহায়দের পাশে দাঁড়ান : মাহমুদ রহমান

প্রকাশ:

১৮ মার্চ ২০২৬, ২২:৩৬

শেয়ার করুন

|

ঈদুল ফিতরে সব ভেদাভেদ ভুলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদ রহমান। এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, ঈদ কেবল আনন্দ ভাগাভাগির উৎসবই নয়, বরং সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।

সিলেট নগরীর কাজিটুলার এই কৃতী সন্তান ঈদ শুভেচ্ছা বার্তায় জানান, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য কেবল আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা বহন করে। এই ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন আমরা ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই।”

তিনি আরও যোগ করেন, “সমাজে ধনী-গরিব, উচ্চ-নিম্ন কিংবা দলমত নির্বিশেষে সবাইকে এক কাতারে এনে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়াই হোক আমাদের অঙ্গীকার। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এগিয়ে আসতে হবে। আমি সকলের প্রতি আহ্বান জানাই—হিংসা, বিদ্বেষ ও বিভাজন ভুলে ভালোবাসা ও মানবতার হাত বাড়িয়ে দিন। আসুন, এই ঈদে আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সাম্যভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলি।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ সোনালি সময় পার করছে জানিয়ে এই যুবদল নেতা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ এক সম্ভাবনাময় সোনালি সময় অতিক্রম করছে। তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ আরও সুদৃঢ় হয়েছে। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে দেশ খুব শিগগিরই একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও জনবান্ধব রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে আরও শক্ত অবস্থান তৈরি করবে।”

এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়ার আদর্শ ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় সহায়তা করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন