শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

জাতীয় সংগীত না গাওয়ার বিতর্কে যা জানালেন হান্নান মাসুদ

প্রকাশ:

১৩ মার্চ ২০২৬, ০৮:২৯

শেয়ার করুন

|

সংসদ অধিবেশনে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দাঁড়িয়ে সম্মান জানানো ইস্যু নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা নিয়ে মুখ খুলেছেন হান্নান মাসুদ। নোয়াখালী-৬ আসনের এই সংসদ সদস্য ১১ দলীয় জোট তথা সংসদের বিরোধী দলের সদস্য। জাতীয় সঙ্গীতের প্রতি তারা অসম্মান করেননি বলে দাবি করেছেন।

হান্নান মাসুদ নিজের ব্যাখ্যায় লিখেছেন, “আজকে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে যখন মাননীয় স্পিকার মহোদয় ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ দেওয়ার ঘোষণা দেন, তখন বিরোধী দলীয় সকল সংসদ সদস্য দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চস্বরে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান।”

স্পিকারে সমস্যা ছিল দাবি করে তিনি জানান, “অতঃপর রাষ্ট্রপতি চুপ্পু যখন সংসদে প্রবেশ করে তখন তাকে সম্মান প্রদর্শনের নিমিত্তে সরকার দলীয় সংসদ সদস্যগণ দাঁড়িয়ে যান এবং বিরোধী দলের সদস্যগণ বসে যান। পাশাপাশি বিরোধীদলের নেতৃবৃন্দ উচ্চ আওয়াজে প্রতিবাদ জানাতে থাকে। একই সাথে রাষ্ট্রপতি মহান সংসদে প্রবেশ করার সাথে সাথে জাতীয় সংগীত বাজানো শুরু হয়ে যায় কিন্তু বিরোধী দলীয় সংসদ সদস্যগণ প্রতিবাদে ব্যস্ত থাকায় এবং স্পিকারে সাউন্ড সমস্যা থাকায় জাতীয় সংগীত বাজানোর বিষয়টা প্রতিবাদরত বিরোধী দলীয় সংসদ সদস্যরা বুঝতে পারেননি।”

এরপর কুমিল্লা-৪ আসনের সাংসদ হাসনাত আব্দুল্লাহর আহ্বানে বিরোধীদলীয় নেতৃবৃন্দ উঠে দাঁড়ান। হান্নান লিখেছেন, “হাসনাত আব্দুল্লাহ (এম.পি) জাতীয় সংগীত চলার বিষয়টা টের পেলে তিনি বিষয়টা বাকি সংসদ সদস্যদের জানান। জানামাত্রই বিরোধী দলীয় সংসদ সদস্যরা তৎক্ষণাৎ দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান এবং জাতীয় সংগীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। ভুল বুঝাবুঝির অবসান হউক, সঠিক ইনফরমেশন ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মানে সহায়ক হউক।”

 

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন