শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

দেশের সব দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত

প্রকাশ:

২ এপ্রিল ২০২৬, ০৭:৫৩

শেয়ার করুন

|

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কার্যক্রমে সরকারকে সহযোগিতা করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। দেশের সব দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ সারা দেশের দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।

তবে এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং জরুরি প্রয়োজনীয় সেবাসংক্রান্ত প্রতিষ্ঠানগুলো।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি সাশ্রয়ে ইতিবাচক প্রভাব পড়বে।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন