সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রশাসক হিসেবে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মিসবাহ উদ্দিনকে নিয়োগের দাবি উঠেছে। স্থানীয়দের মতে, পৌরসভার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে আরও গতিশীল করতে একজন দূরদর্শী, সৎ ও জনসম্পৃক্ত নেতৃত্ব এখন সময়ের দাবি।
পৌরসভাবাসী মনে করেন, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত মিসবাহ উদ্দিন মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে নিজেকে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সততা, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা পৌরসভার প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, নাগরিক সেবা সম্প্রসারণ এবং স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠায় তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন।
স্থানীয়দের প্রত্যাশা, বিশ্বনাথ পৌরসভার সার্বিক কল্যাণ ও উন্নয়নের স্বার্থে মিসবাহ উদ্দিনকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হবে। তাঁর নেতৃত্বে পৌরসভা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তারা আশাবাদী।