শেয়ার করুন

|

নগরকথা

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী, অস্ত্রোপচার দেশেই

প্রকাশ:

১৩ মার্চ ২০২৬, ১০:৪৫

শেয়ার করুন

|

বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা আব্বাস–এর মস্তিষ্কে অস্ত্রোপচার দেশেই করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা- এমন খবর জানিয়ে বিডিনিউজ২৪। শুরুতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার বিষয়টি বিবেচনায় থাকলেও, বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দেশে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাললে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, দেশের শীর্ষস্থানীয় নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড রোগীর শারীরিক অবস্থা পর্যালোচনা করে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে।

অসুস্থ এই রাজনীতিবিদকে দেখতে শুক্রবার এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃহস্পতিবার তাকে দেখতে গিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মির্জা আব্বাস। তার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন