শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

সিলেটে টিন্টেড ভাইজার হেলমেটে নিষেধাজ্ঞা, রাত থেকে কড়াকড়ি

প্রকাশ:

১৩ মার্চ ২০২৬, ০৮:৪০

শেয়ার করুন

|

সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে পুলিশ। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হেলমেট ব্যবহারে এই নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএমের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। মঙ্গলবার (১০ মার্চ) রাতে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর এলাকায় কোনো মোটরসাইকেল চালক টিনটেড ভাইজারযুক্ত হেলমেট ব্যবহার করতে পারবেন না।

পুলিশ জানিয়েছে, টিনটেড বা কালো কাঁচযুক্ত হেলমেট ব্যবহারের ফলে চালকের মুখ স্পষ্টভাবে দেখা যায় না। এতে বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়।

বিজ্ঞপ্তিতে মোটরসাইকেল চালকদের স্বচ্ছ বা স্বাভাবিক কাঁচযুক্ত হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশনা কার্যকর করার আগে তিন দিনের সময় দেওয়া হয় সচেতনতার জন্য।

পুলিশ জানায়, নির্ধারিত সময় শেষ হওয়ার পর অর্থাৎ শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকে কেউ টিনটেড ভাইসর হেলমেট ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নগরের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নির্দেশনাটি মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

থেকে আরও পড়ুন

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন