শেয়ার করুন

|

নগরকথা প্রতিবেদক

সিলেটে মোটরসাইকেলের তেলের জন্য চালকদের মানতে হবে ৩ শর্ত

প্রকাশ:

৩০ মার্চ ২০২৬, ০৫:৫৮

শেয়ার করুন

|

সিলেট নগরীতে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে টানানো ব্যানার ও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে মোটরসাইকেলে তেল নিতে হলে চালকদের তিনটি শর্ত বাধ্যতামূলকভাবে মানতে হবে। শর্তগুলো হলো- মোটরসাইকেল চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটরসাইকেলটি অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হতে হবে এবং চালক ও আরোহী উভয়ের মাথায় স্ট্যান্ডার্ড হেলমেট থাকতে হবে।

এসএমপি জানায়, এসব শর্ত পূরণ না হলে কোনো ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ করা হবে না। এ বিষয়ে সকল ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে হেলমেট ব্যবহার ও বৈধ কাগজপত্র নিশ্চিত করার মাধ্যমে চালকদের সচেতন করাই এর মূল লক্ষ্য।

এদিকে, নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো হবে বলেও জানিয়েছে এসএমপি। নিয়ম না মানলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন