শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

৩০ মার্চ ২০২৬, ০৭:০৪

শেয়ার করুন

|

দেশব্যাপী নতুন আঙ্গিকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩০ এপ্রিল থেকে সিলেট থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।

সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশন-এ শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান শুরু হয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর এটি আবার চালু হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ক্রীড়াভিত্তিক প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নতুন পরিসরে শুরু করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া আর শুধু বিনোদন বা শরীরচর্চার বিষয় নয়; এটি এখন একটি সম্ভাবনাময় পেশা। বাংলাদেশও এই ধারার বাইরে থাকবে না। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে এবং সেই লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে দেওয়া দলীয় ইশতেহারে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জনগণের সেই প্রত্যাশা পূরণের আনুষ্ঠানিক যাত্রা আজ থেকেই শুরু হলো বলেও তিনি জানান।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন