শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

হযরত শাহজালাল (র.) দরগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

প্রকাশ:

১৯ মার্চ ২০২৬, ১০:৫৮

শেয়ার করুন

|

সিলেট নগরীর ঐতিহাসিক ও পবিত্র স্থান হযরত শাহজালাল (র.) দরগাহ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

দরগাহ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন ভোর থেকেই মুসল্লিদের আগমন শুরু হবে। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। সে লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নামাজ আদায়ের জন্য দরগাহ প্রাঙ্গণ ছাড়াও আশপাশের খোলা জায়গাগুলো প্রস্তুত রাখা হয়েছে।

শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

দরগাহ কর্তৃপক্ষ মুসল্লিদের সময়মতো উপস্থিত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখা ও শৃঙ্খলা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও হযরত শাহজালাল (র.) দরগাহ প্রাঙ্গণে ঈদের জামাতকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন