শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

১৭ নম্বর ওয়ার্ডে ঈদ আনন্দ ভাগাভাগি, দেড় শতাধিক বস্ত্র বিতরণ

প্রকাশ:

১৯ মার্চ ২০২৬, ১৯:২২

শেয়ার করুন

|

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেট নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগির উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে দেড় শতাধিক শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে ১৭ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি।

বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে ঈদের মতো আনন্দঘন মুহূর্তে সবাইকে সঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগি করলে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।

তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন