শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

শহরের গল্প ও খবর নিয়ে যাত্রা শুরু নগরকথার

প্রকাশ:

৯ মার্চ ২০২৬, ০৮:৪১

nogorkotha নগরকথা

শেয়ার করুন

|

হযরত শাহজালাল (র.) এর পদধূলি। সুরমা নদীর কলকলানি। ক্বিন ব্রিজ ও আলী আমজাদের ঘড়ির টকটকে লাল- যেন নববধূর সদ্য খোলা চুলের বেণির আভা… এই তো আমাদের সিলেট! আর এই সিলেট শহরের গল্প ও খবর নিয়ে এলো ক’জন স্বপ্নবাজের স্বপ্নের বাস্তবায়ন- নগরকথা। এই পবিত্র নগরীর অলি-গলি, পাড়া-মহল্লা, বনবাদাড়ে; সব খানে ছড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু হয়েছে নগরকথা নিউজ পোর্টালের। সাথে আকর্ষণীয় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন আর সামাজিক যোগাযোগমাধ্যমের নিত্যনতুন সব ফিচারের সাহায্যে এই শহর, এই নগরের খবর আর গল্পগুলো পৌঁছে দেওয়া হবে আপনার হাতের মুঠোয়।

নগরকথার এই যাত্রায় সবাইকে স্বাগতম, সহযাত্রী হওয়ার আমন্ত্রণ এবং আস্থা-ভালোবাসায় পরিপূর্ণ করে তোলার অনুরোধ।

বিশেষ আকর্ষণ- নগরকথার ‘নাগরিক কণ্ঠ’ ফিচারটি উন্মুক্ত থাকবে শুধু আপনাদের জন্য। আপনার লেখা, ছবি ও ভিডিও পাঠিয়ে দিন এই ঠিকানায়- info@nogorkotha.com।

শাহ আব্দুল করিম, রাধারমণ, হাসন রাজা, আতাউল গণি ওসমানীর সিলেট; রাতারগুল-সাদাপাথর-লালাখালের সিলেটকে নতুন আঙ্গিকে, আরও সুনিপুণভাবে, ইতিবাচক বার্তা নিয়ে আপনার কাছে তুলের ধরার এই প্রয়াসে নগরকথা চেয়ে নিল এক রাশ শুভকামনা।

যাত্রাটা তবে শুরু করা যাক…

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন