এই বিচিত্র পৃথিবীতে কতসময় কত অকল্পনীয় ঘটনা ঘটে। মরুভূমিতে তুষারপাত কিংবা দক্ষিণ মেরুতে বৃষ্টিপাত…. অলৌকিক লাগছে, তাই না? সেই তুলনায় ডিসেম্বর মাসে বৃষ্টির কামনা কি খুব বেশি কিছু?
আচ্ছা বাস্তবিকভাবে কোনো কিছুর সম্ভাবনা যদি অতি অল্প হয়, তাহলে তো ঐ জিনিসের মায়া ছেড়ে দেওয়াই যৌক্তিক। তাই না? কিন্তু সব সময়ই কি আমরা মায়া কাটাতে পারি? হয়তো কখনো পারি হয়তো কখনো পারি না।
অদেখা, অজানা একটা মিরাকলের আশা কতদিনই বা করা যায়? কিংবা মিরাকল কি আদৌ ঘটে?
“Maybe the miracle of my life has already passed or maybe miracle doesn’t come to a person like me ”
“Or can I become miracle in someone’s life?”
একটা মিরাকলের আশায় আপনি কতক্ষণ অপেক্ষা করতে পারবেন? যদি সেই মিরাকলের উপর প্রিয় মানুষটার সাথে আপনার দেখা হওয়া বা না হওয়া নির্ভর করে।
১ বছর, ২ বছর, ৩ বছর.. নাকি আরো বেশি সময়? যখন, আদৌ তা কোনোদিন ঘটবে কিনা, তারও নিশ্চয়তা নেই…
“This is the story of waiting…
December 31, I am waiting for rain”
কেনই বা কনকনে শীতের অসম্ভব বৃষ্টির প্রতি এত আকাঙ্ক্ষা? কেনই বা অসীম অপেক্ষা?
এসব কিছুর উত্তর আছে ‘Waiting For Rain’ মুভিটিতে।
কোনো টানটান রহস্য, হৃদয়নিংড়ানো বিবরণ.. কিছুই নেই… তবু আছে স্নিগ্ধতার রেশ…
এই প্রখর রৌদ্রজ্জ্বল দিনে শীতল বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে এই অপেক্ষার গল্পটি দেখা যেতেই পারে। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এই কোরিয়ান মুভিটিতে অভিনয় করেছেন লি সিওল, কাং হা-নুল, চুন উ-হি, চোই মিউং-বিন প্রমুখ।