শেয়ার করুন

নগরকথা

ঈদের আগে উৎসবের রঙে রেঙেছে পুণ্যভূমি সিলেট, নগরীর পথঘাটে বর্ণিল আলোকসজ্জা

প্রকাশ:

১৩ মার্চ ২০২৬, ০৮:৪৪

শেয়ার করুন

|

জমে উঠেছে সিলেটের ঈদ বাজার।

নগরীর নয়াসড়ক, কুমারপাড়া, জিন্দাবাজার এলাকা লোকে লোকারণ্য। ভিড় কম নেই আম্বরখানা, চৌহাট্টার দিকেও। ঈদকে সামনে রেখে উৎসবের আমেজে সাধ্যমতো কেনাকাটা করছেন নগরবাসী।

ঈদ বাজারকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও শহর জুড়ে দেখা দিচ্ছে তীব্র যানজট। তাতেও বিরক্তি নেই ক্রেতাসাধারণের। উৎসাহ নিয়ে সবাই ঢুঁ মারছেন বিপণিবিতান ও শো রুমগুলোতে।

বিলাসবহুল পোশাকের শো রুম থেকে ফুটপাতের দোকান- সব খানেই পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। শেষমুহুর্তে ব্যস্ত সময় কাটছে দর্জিবাড়ির। সব কেনাকাটা শেষ হলে ঢুঁ মারছেন জুতার দোকানে। প্রসাধনী পণ্যের চাহিদাও বেশ।

কারও কেনাকাটা শেষ, কারও শুরু। কেউ এসেছেন ঘুরতে। কেউ প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে। ইফতারের পরই মূলত জমে ওঠে বাজার। রাত যত গভীর হয়, শহরের নাগরিক কোলাহল যেন ততই বাড়ে ঈদের বাজারে। চলতে থাকে সেহরির আগপর্যন্ত। দোকানপাটও খোলা থাকে গভীর রাত পর্যন্ত।

রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে সিলেট নগরীর পথঘাট, যা বাড়তি মাত্রা যোগ করছে ঈদ বাজারে। বিক্রেতারাও খুশি ক্রেতাদের সাড়া পেয়ে। যদিও ক্রেতাদের কারও কারও অভিযোগ, ঈদ যত ঘনিয়ে আসছে ঈদের প্রয়োজনীয় পণ্যের দাম ততই বৃদ্ধি পাচ্ছে।

 

থেকে আরও পড়ুন

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

এখনও কোনো মন্তব্য নেই।

শেয়ার

শেয়ার করুন

কপি করুন

কপি করুন