সিলেট সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদেখি এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুক্তরাজ্য শাখা যুবদলের নেতা এমডি ওবায়দুল হক ইভান দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক জানান। একই সঙ্গে তিনি কামনা করেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা বয়ে আনুক এবং সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক।
তিনি বলেন, ‘ঈদ মানেই আনন্দ, উৎসব। ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন। ঈদের এই ক্ষণে সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আসুন সবাই সব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই সমাজের প্রতিটি স্তরের মানুষের সাথে।’
যুবদলের এই নেতা আরও বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে, এ আমাদের বিশ্বাস।’