শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

সিলেট সফরে উন্নয়নের নানা পরিকল্পনার কথা জানালেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশ:

১৬ মার্চ ২০২৬, ১৭:৩৭

শেয়ার করুন

|

সিলেট সফরে এসে কৃষি উৎপাদন বৃদ্ধি, নগর উন্নয়ন এবং সামাজিক তদারকি জোরদারে একাধিক উদ্যোগের কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার ওসমানীনগর ও সিলেট নগরীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী বিতরণ এবং নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদনের সম্ভাবনা বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। সিলেট মূলত এক ফসলি এলাকা হওয়ায় শুষ্ক মৌসুমে সেচ সংকট এবং বর্ষাকালে জলাবদ্ধতা কৃষকদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে এসব সমস্যার অনেকটাই সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পণ্যমূল্যের পার্থক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খুচরা ও পাইকারি বাজারে কিছুটা মূল্য পার্থক্য থাকা স্বাভাবিক। তবে এ ব্যবধান যেন অস্বাভাবিক মাত্রায় না পৌঁছায় সে বিষয়ে সরকার নজর রাখছে। তিনি জানান, ঈদের পর নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি যাচাই করতে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হবে। ব্যবসায়ী, পেশাজীবী ও প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে গঠিত এ কমিটি ভোক্তা ও ব্যবসায়ীদের উপস্থিতিতে প্রকাশ্য শুনানির মাধ্যমে বাস্তব চিত্র পর্যালোচনা করবে।

বাণিজ্য ঘাটতির প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই বাণিজ্য ঘাটতি একটি স্বাভাবিক অর্থনৈতিক বাস্তবতা। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় বেশি হওয়ায় এটি অর্থনীতির কাঠামোর অংশ হিসেবেই বিবেচিত হয়ে আসছে।

একই দিনে সিলেট নগরীর সারদা হলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন