শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

জৈন্তাপুরে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, দোকান সিলগালা

প্রকাশ:

১৬ মার্চ ২০২৬, ১৭:৪৩

শেয়ার করুন

|

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি মাংসের দোকান সিলগালা করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে উপজেলার হেমু বেলোপাড়া গ্রামের সমছুল ইসলামের মালিকানাধীন দোকানটি বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে মৃত গরুর মাংস মাটিচাপা দেওয়া হয় এবং একটি জীবিত গরু জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর বাজারে এক কসাই মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এলাকাবাসী প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট কসাইরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত অভিযানে মৃত গরুর মাংস মাটিচাপা দেওয়া হয়। এছাড়া জব্দ করা একটি জীবিত গরু মুক্ত নিলামের মাধ্যমে ৭৩ হাজার টাকায় বিক্রি করা হয়।

অভিযানের সময় দোকানের ভেতরে থাকা দুটি ফ্রিজ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দোকানটি সিলগালা করে দেওয়া হয়।

এদিকে ফ্রিজ তল্লাশির সময় ছোট ছোট বাছুরের মাংসও পাওয়া যায় বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযানের সময় ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন