শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

১৬ মার্চ ২০২৬, ১৮:৩৬

শেয়ার করুন

|

দেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করছে সরকার। এর অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করা হয়েছে।

সোমবার দিনাজপুর সফর শেষে রাতে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে এ সেবার উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, বিমানবন্দরে স্থাপিত ওয়াই-ফাইয়ের কিউআর কোড স্ক্যান করে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু করা হবে।

তিনি আরও জানান, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ‘বিনামূল্যে পাবলিক ইন্টারনেট’ সেবা চালু করছে সরকার। এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এরই মধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এ সেবা চালু হয়েছে। এই সেবা চালুর ফলে যাত্রীরা সহজেই ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, অনলাইন যোগাযোগ ও ভ্রমণসংক্রান্ত বিভিন্ন কাজ করতে পারবেন।

সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশব্যাপী ধাপে ধাপে এ ধরনের প্রযুক্তি সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন