শেয়ার করুন

|

নগরকথা

২৯ নয়, এবার রোজা ৩০টি- দাবি মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীদের

প্রকাশ:

১৭ মার্চ ২০২৬, ০৬:২৫

শেয়ার করুন

|

এবার ৩০টি রোজার মাধ্যমে সিয়াম সাধনার মাস সম্পন্ন হবে, এমন দাবি মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, এ বছর ৩০ রোজা হবে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এর আগে বাহরাইনও ৩০টি রোজার সম্ভাবনার কথা জানিয়েছিল।

সংযুক্ত আরব আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, মহাকাশ গবেষণার তথ্য ও গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী আগামী ২০ মার্চ (শুক্রবার) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আল জারওয়ান তাঁর ব্যাখ্যায় উল্লেখ করেন, রমজান মাসের ২৯তম দিন অর্থাৎ বুধবার আরব দেশগুলোর আকাশে নতুন চাঁদ বা অর্ধচন্দ্র দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, যেহেতু বুধবার চাঁদ দেখা যাচ্ছে না, সেহেতু এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে শুক্রবার (২০ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন বা ঈদের দিন হিসেবে গণ্য হতে পারে।

প্রশ্ন উঠছে, বাংলাদেশে ঈদ কবে? ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদ হলে, বাংলাদেশে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগামী শুক্রবার (২০ মার্চ) হতে পারে জুমাতুল বিদা।

তবে বরাবরের মতোই বিষয়টি চূড়ান্ত হবে স্থানীয় আকাশে চাঁদ দেখার ওপর। জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে ঈদের সঠিক তারিখ।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন