শেয়ার করুন

|

নগরকথা

সিলেট শাহী ঈদগাহে ঈদের জামাত সাড়ে ৮টায়

প্রকাশ:

১৮ মার্চ ২০২৬, ২৩:৪৩

শেয়ার করুন

|

ঐতিহ্যবাহী সিলেট শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের দিন নির্ধারিত সময়েই মুসল্লিদের উপস্থিতিতে জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ঈদের জামাতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগমের কথা বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এছাড়া মুসল্লিদের নির্বিঘ্নে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে।

ঐতিহাসিক এই ঈদগাহটি সিলেট নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা, যেখানে প্রতি বছর ঈদের প্রধান জামাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

বাংলাদেশে আগামী ২১ মার্চ ঈদ উদযাপিত হওয়ার কথা রয়েছে, যদি রোজা ৩০টি হয়। আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানা যাবে, কবে ঈদ হবে বাংলাদেশে।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন