শেয়ার করুন

|

নাগরিক কণ্ঠ

ঈদ উপলক্ষে ১৭নং ওয়ার্ড বিএনপি নেতা শাকিল বক্তের শুভেচ্ছা

প্রকাশ:

২০ মার্চ ২০২৬, ১০:৪৬

শেয়ার করুন

|

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ ১৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১৭নং ওয়ার্ড বিএনপির সহ কোষাধ্যক্ষ এবং মহানগর যুবদলের মৎস্য ও প্রাণী বিষয়ক সহ সম্পাদক মো: মনোয়ার বক্ত শাকিল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করা। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে ধনী-গরিব নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানোই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। তাই সবাইকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি মহান আল্লাহর কাছে দেশের শান্তি, সমৃদ্ধি ও সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক- এই প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীতির প্রতি অটল থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দেশ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এগিয়ে যাচ্ছে। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অনন্য ভূমিকা রেখেছেন। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন