শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

নববর্ষকে ঘিরে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন, কর্মসূচি ঘোষণা

প্রকাশ:

৩০ মার্চ ২০২৬, ০৪:৩৬

শেয়ার করুন

|

বাংলা নববর্ষ উদযাপনকে জাতীয় উৎসবে পরিণত করতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দেশব্যাপী এই আয়োজন বাস্তবায়ন করা হবে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রিবর্গের বাণী সংবলিত বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নববর্ষ উপলক্ষে ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিজস্ব আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান পরিচালনা করবে। পাশাপাশি সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নেওয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করা যায়।

সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতার কেন্দ্রগুলোতে নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে বৈশাখি র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন থাকবে।

এদিকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে আয়োজন করা হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হবে।

শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিশু একাডেমির মাধ্যমে বিশেষ সাংস্কৃতিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বিসিক ও সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে বৈশাখি মেলার আয়োজন করা হবে।

সমাজের সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারগুলোতেও বিশেষ খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সৃজনশীল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

সভায় জানানো হয়েছে, নববর্ষের সকল আয়োজন সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন