শেয়ার করুন

|

ইসরাত জাহান

গ্রামবাংলার স্বাদে তিলের পুরভরা চালকুমড়ার বড়া

প্রকাশ:

২ এপ্রিল ২০২৬, ০৫:২৪

শেয়ার করুন

|

গ্রামবাংলার রান্নাঘরের ঐতিহ্যে চালকুমড়া দিয়ে তৈরি নানা পদ যেমন বড়ি, বড়া বা ভর্তা আজও সমান জনপ্রিয়। সেই চিরচেনা স্বাদকে একটু ভিন্ন মাত্রা দিতে আজকের আয়োজন—তিলের পুরভরা চালকুমড়ার বড়া। সহজ উপকরণে ঘরোয়া এই পদটি ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যায়।

উপকরণ

  • চালকুমড়া – ৫/৬ পিস (মাঝারি সাইজে কাটা)
  • সয়াবিন তেল – ১ কাপ
  • সাদা তিল বাটা – ½ কাপ
  • পেঁয়াজ কুচি – ২টি
  • আদা, রসুন, পেঁয়াজ বাটা – ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া – ১ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
  • লবণ – পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি

প্রথমে চালকুমড়াগুলো একটু মোটা করে কেটে নিন। এরপর প্রতিটি টুকরোকে মাঝ বরাবর এমনভাবে কেটে নিন যাতে ভেতরে পুর ভরার জন্য পকেটের মতো জায়গা তৈরি হয়।

এবার একটি পাত্রে পানি ও লবণ দিয়ে চালকুমড়ার টুকরোগুলো ২–৩ মিনিট হালকা সিদ্ধ করে নিন। সিদ্ধ হলে ঝাঁজরিতে তুলে পানি ঝরিয়ে রাখুন।

পুর তৈরির জন্য কড়াইয়ে আধা কাপ তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, সাদা তিল বাটা, আদা-রসুন-পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মিশ্রণটি যখন একটু শুকিয়ে কড়াইয়ে লেগে আসবে, তখন নামিয়ে ঠান্ডা করে নিন।

এরপর চালকুমড়ার পকেটের ভেতরে তিলের এই পুর ভরে দিন। এভাবে সবগুলো টুকরো প্রস্তুত করে নিন।

শেষ ধাপে ফ্রাইপ্যানে বাকি তেল গরম করে পুরভরা চালকুমড়াগুলো মাঝারি আঁচে এপিঠ-ওপিঠ উল্টে হালকা বাদামি করে ভেজে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু তিলের পুরভরা চালকুমড়ার বড়া- গ্রামবাংলার ঐতিহ্য আর ঘরোয়া স্বাদের এক অপূর্ব মেলবন্ধন।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন