শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম

প্রকাশ:

২ এপ্রিল ২০২৬, ০৯:২৫

শেয়ার করুন

|

এপ্রিল মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২৮ টাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নতুন এই দর ঘোষণা করে বিইআরসি। ঘোষণা অনুযায়ী, নতুন মূল্য সেদিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

এর আগে গত ২ মার্চ এলপিজির সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়। পাশাপাশি, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য ৩ পয়সা কমিয়ে মূসকসহ প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

হঠাৎ এই বড় মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন