শেয়ার করুন

|

নগরকথা ডেস্ক

সিলেট-ঢাকা রুটে ৩ এপ্রিল বিশেষ ট্রেন

প্রকাশ:

২ এপ্রিল ২০২৬, ১৪:০৭

শেয়ার করুন

|

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে শুক্রবার (৩ এপ্রিল) বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই ট্রেন ঢাকা পৌঁছাতে পথে মাত্র চারটি স্টেশনে থামবে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেটের হবিগঞ্জ জেলায় তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার রাতের উপবন এক্সপ্রেস ঢাকাগামী ট্রেন চলতে পারেনি। এতে সিলেটের যাত্রীদের সুবিধার্থে শুক্রবার বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

রেলওয়েতে দেওয়া সময়সূচি অনুযায়ী, ট্রেনটি সকাল ৮:৩০ মিনিটে সিলেট থেকে রওনা দেবে। যাত্রাপথে ট্রেনটি কুলাউড়া স্টেশনে সকাল ৯:২৭, শ্রীমঙ্গল স্টেশনে সকাল ১০:১৫, শায়েস্তাগঞ্জে সকাল ১০:৫০ এবং ঢাকা বিমানবন্দরে দুপুর ১:৩৩ মিনিটে পৌঁছাবে। নির্ধারিত গন্তব্য ঢাকা স্টেশনে ট্রেনটি দুপুর ২:১০ মিনিটে পৌঁছাবে।

মো. নুরুল ইসলাম বলেন, “তেলবাহী ওয়াগনের দুর্ঘটনার কারণে বুধবার ঢাকাগামী উপবন এক্সপ্রেস চলতে পারেনি। শুক্রবার কালনী এক্সপ্রেসও বন্ধ থাকায় যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেনটি চালানো হবে।”

থেকে আরও পড়ুন

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

শেয়ার

নিয়ে আরও পড়ুন

শেয়ার করুন

কপি করুন

কপি করুন