শেয়ার করুন

নগরকথা

বানরের অত্যাচারে অতিষ্ঠ সিলেটবাসী, প্রশাসনকে জরুরী পদক্ষেপ নেওয়ার দাবি

প্রকাশ:

৪ এপ্রিল ২০২৬, ১২:২৪

শেয়ার করুন

|

সিলেট শহরে দিন দিন বেড়ে চলেছে বানরের উপদ্রব। শুধু পাহাড়ি বা বনাঞ্চল নয়, এখন শহরের বিভিন্ন আবাসিক এলাকাতেও ঢুকে পড়ছে বানরের দল। এতে আতঙ্ক ও ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই দলবেঁধে বানর ঘরে ঢুকে খাবার নিয়ে যাচ্ছে, নষ্ট করছে ঘরের জিনিসপত্র। অনেক ক্ষেত্রে শিশু ও বৃদ্ধদের ওপর আক্রমণের ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন বাসিন্দারা। বিশেষ করে সকাল ও বিকেলের দিকে বানরের উপদ্রব বেশি দেখা যাচ্ছে।

শহরের বিভিন্ন এলাকায় ফলের গাছ, ছাদে শুকাতে দেওয়া খাবার কিংবা খোলা জানালা-দরজা দেখলেই হানা দিচ্ছে বানরের দল। কখনও আক্রমণ করছে ছোট ছোট শিশুদের। নগরীর চাষনি পীর মাজার সংলগ্ন এলাকায় বানরের উপদ্রব অত্যন্ত বেশি। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। অনেকে বাধ্য হয়ে জানালা-দরজা বন্ধ রাখছেন, এমনকি ছাদে যাতায়াতও সীমিত করছেন। অনেকে দোকানপাটে নেট ব্যবহার করছেন। ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ।

বিশেষজ্ঞরা বলছেন, বনাঞ্চল সংকুচিত হওয়া এবং খাদ্যের অভাবই বানরের শহরমুখী হওয়ার অন্যতম কারণ। ফলে তারা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। যদিও এখনও এ বিষয়ে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সিলেটবাসী। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

 

থেকে আরও পড়ুন

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

এখনও কোনো মন্তব্য নেই।

শেয়ার

শেয়ার করুন

কপি করুন

কপি করুন