শেয়ার করুন

নগরকথা

শেষমুহুর্তে মেহেদী ও টুপির দোকানে ভিড়, ভোজনরসিকরা ছুটছেন সাতকড়ার দোকানে

প্রকাশ:

১৬ মার্চ ২০২৬, ১৭:৪০

শেয়ার করুন

|

মেহেদী- যে অনুষঙ্গ ছাড়া ঈদ রয়ে যায় অপূর্ণ। বিশেষ করে নারীদের সাজগোজের জন্য মেহেদী ছাড়া চলেই না। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মেহেদীর চাহিদা।

শুধু কি মেহেদী? শেষদিকে চাহিদা আকাশচুম্বী টুপির। ছেলেদের পাঞ্জাবি-পাজামা কেনা শেষ হলে হাজির হচ্ছেন টুপির দোকানে। এজন্য সিলেটবাসীর সবচেয়ে আস্থার জায়গা নগরীর বন্দর পয়েন্ট, কুদরতউল্লাহ মার্কেট। ঐতিহ্যবাহী এই মার্কেটের সামনে গেলেই মেলে বিভিন্ন দামের টুপি। ভিড়বাট্টা যতই হোক নিজের পছন্দমতো বেছে নেওয়ার সুযোগও রয়েছে।

ঘড়ির দোকানগুলোতেও আগ্রহ ক্রেতাদের। বিক্রেতারাও অপেক্ষায় রয়েছেন, শেষদিকে ব্যবসা আরও জমে ওঠার।

এদিকে কাঁচাবাজারেও ঈদ উপলক্ষ্যে ভিড় বাড়ছে। নগরীর লালদিঘীরপাড় অবস্থিত হকার্স মার্কেটে অবশ্য তেমন ক্রেতা আনাগোনা নেই। তবে বন্দরের সড়ক সংলগ্ন কাঁচাবাজারে উপচে পড়া ভিড়। বিশেষ করে সাতকড়া কেনার ক্ষেত্রে দেখা গেল বাড়তি উৎসাহ। সিলেট অঞ্চলে মাংসের সাথে, বিশেষত গরুর মাংসের সাথে সাতকড়া না হলে যেন চলেই না।

প্রিয়জনের হাতের সেমাই ছাড়া ঈদের সকাল রয়ে যায় অপূর্ণ। সেই সেমাইয়ের কদরও বেড়েছে। এছাড়া নতুন নোটের টাকার খোঁজে অনেকেই ছুটছেন এদিক-ওদিক।

সব মিলে ঈদ উৎসবে রঙিন, গোটা সিলেট।

থেকে আরও পড়ুন

এই সাইটটি সুরক্ষা দেয় reCAPTCHA ও Google এর গোপনীয়তা নীতি এবং নীতিমালা প্রযোজ্য।

এখনও কোনো মন্তব্য নেই।

শেয়ার

শেয়ার করুন

কপি করুন

কপি করুন